Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কু‌ড়িগ্রা‌মে ১ মণ পঁচা মহিষের মাংস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১৯:২৬

অভিযান চলাকালীন মুহূর্ত।

কুড়িগ্রাম: জেলার রাজারহাট উপজেলার সিংগারডাবরী হাটে বিক্রির উদ্দেশ্যে আনা প্রায় এক মণ পঁচা ও গলিত মহিষের মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এসব মাংস জব্দ ও বিনষ্ট করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষটি কয়েকদিন আগে জবাই করা হয়েছিল। দীর্ঘদিন বিক্রি না হওয়ায় মাংস বিক্রেতা আবুল কালাম পঁচে যাওয়া মাংস সিংগারডাবরী হাটে বিক্রির জন্য নিয়ে আসেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাংস বিক্রেতা পালিয়ে যান। এ সময় ফৌজদারি কার্যবিধি (সিআরপি) ১৮৯৮-এর ৫২১ (২) ধারা অনুযায়ী প্রায় ৩৮ কেজি পঁচা মাংস জব্দ করা হয়।

বিজ্ঞাপন

রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩৮ কেজি পঁচা মাংস জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে জবাই করা মাংস সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। পরে সেগুলো বি‌ক্রির উদ্দেশ্যে হাটে নি‌য়ে আসা হয়। ঘটনাস্থ‌লে গি‌য়ে মাংসগু‌লো মাটিচাপা দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি প্রশাসনের উপস্থিতির আগেই পালিয়ে যায়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর