Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৯:৫৬

বজ্রপাতে নিহত সজিব সরকার।

নরসিংদী: জেলার ঘোড়াশালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামে যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মে) বিকেল ৪টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতলি ইউনিয়নের ফুলদি গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি ঢাকায় থেকে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালিগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন সজিব সরকার। ট্রেনটি বিকেল সাড়ে ৪টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় প্রবেশ করলে প্রবল বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত হয়। এ সময় ট্রেনের ছয় নম্বর বগির ছাদে অবস্থানরত সজিব সরকারের ওপর বজ্রপাত আঘাত হানে। পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে আসার পর ছাদ থেকে রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, ‘স্টেশন মাস্টার ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, বজ্রপাতের ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার বুকের লোম পুড়ে যাওয়া ও পরনের জামাটি ছেড়া  পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর