Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের ১ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৭:৪৬

প্রতীকী ছবি। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর প্রিন্স (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার নরিনা খেয়াঘাট এলাকায় নদীতে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা এ উদ্ধার অভিযান পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামেন প্রিন্স। এ সময় সাঁতার কাটতে গিয়ে নদীর মাঝখানে0 তলিয়ে যান তিনি। পরে তার বন্ধুরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার তৎপরতা চালান। তবে দীর্ঘ সময়েও তার সন্ধান মেলেনি। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রিন্স বন্ধুদের সঙ্গে ঢাকা থেকে শাহজাদপুরে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নদীতে গোসল করতে গিয়ে সাঁতার কাটার একপর্যায়ে প্রিন্স নিখোঁজ হন। পরদিন সকালে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

মনে প্রশান্তি আনে যেসব জিকির
১৯ নভেম্বর ২০২৬ ১৭:৪১

ছবির গল্প হাটে-মাঠে শীতের সবজি
১৯ নভেম্বর ২০২৬ ১৭:২২

আরো

সম্পর্কিত খবর