Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝালকাঠিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ২১:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: ‎জেলার কাঁঠালিয়ায় মো. জুবায়ের ইসলাম নামের ২ বছরের এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

‎রোববার (২৪ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জুবায়ের ওই গ্রামের প্রবাসী মো. সাইফুল ইসলামের ছেলে।

‎পরিবার ও স্থানীয় ইউপি সদস্য মো. ফয়সাল আহম্মেদ মিঠু জানায়, দুপুরে শিশু জুবায়ের পরিবারের সবার অজান্তে বাইরে গেলে এক পর্যায়ে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। তাকে কোথাও না দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, শিশু মৃত্যু ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর