Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মসমর্পণ করা ১২৭ জলদস্যুকে র‌্যাবের ঈদ উপহার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ০০:০৮

উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম র‌্যাব-৭ -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে আত্মসমর্পণ করা ১২৭জন সাবেক জলদস্যুর হাতে ঈদ উপহার তুলে দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৪ মে) সকালে নগরীর পতেঙ্গার এলিট হলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এ উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম র‌্যাব-৭ -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

র‌্যাব-৭ জানায়, বঙ্গোপসাগর উপকূলীয় এলাকার মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়ার আত্মসমর্পণ করা জলদস্যুদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাদের বর্তমান জীবনযাপন, পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

এর আগে র‌্যাবের বিশেষ অভিযানে ২০১৮ ও ২০২০ সালে ৭৭ জন এবং ২০২৪ সালে আরও ৫০ জন জলদস্যু আত্মসমর্পণ করেন। পরে তাদের পুনর্বাসনে বিভিন্ন সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে র‌্যাব।

এদিকে আত্মসমর্পণ করা ব্যক্তিরা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। তারা ভবিষ্যতের ও বৈধ উপায়ে জীবিকা নির্বাহের আগ্রহের কথারও জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর