Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁদপুরে ঝড়ে ২ লঞ্চের সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১৯:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুর: চাঁদপুর লঞ্চঘাটে হঠাৎ ঝড়ের কবলে পড়ে দু’টি লঞ্চের মধ্যে সংর্ঘষ হয়েছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে নারী-শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

এ ছাড়া প্রবল ঝড় ও দমকা হাওয়ার তাণ্ডবে ঘাটে নোঙর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (২৫ মে) দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী যাত্রীবাহী একটি লঞ্চ ঘাটে ভেড়ার মুহূর্তে আকস্মিক ঝড়ের কবলে পড়ে। এ সময় প্রবল বাতাসে লঞ্চটি হেলেদুলে উঠলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অন্তত ১০ জন যাত্রী আহত হন। ঝড়ের কারণে কয়েক ঘণ্টা ধরে ঘাটে ও লঞ্চে আটকা পড়েন হাজারো যাত্রী।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা ঝড়ের তীব্রতায় লঞ্চে হুড়োহুড়ি শুরু হলে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা বেশি বিপাকে পড়েন। এ সময় ঈগল-৭ লঞ্চে থাকা যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই অপর যাত্রীবাহী লঞ্চ ময়ূর-২ নিয়ন্ত্রণ হারিয়ে ঈগল-৭ শঞ্চটিকে ধাক্কা দেয়। এ সময় যাত্রীদের হুড়োহুড়িতে পড়ে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নদী বন্দরের ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘ঘটনার পর পরই ঘাট এলাকায় দায়িত্বে থাকা নৌ-পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আতঙ্কিত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বৈরী আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য নৌযান চলাচলে বিঘ্ন ঘটে।’

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘দুটো লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঘাটে একটি জেটি, তিনটি পন্টুন ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত এসব মেরামত করে যাত্রীদের দুর্ভোগ লাঘবে কাজ করা হচ্ছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর