Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ০৯:৩৫

ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ।

রাজশাহী: রাজশাহীতে মামলার আসামি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশে সোপর্দ করাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হামলা ও পালটা হামলার ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত ১টার দিকে সদর হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। এসময় দু’পক্ষের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে।

জানা যায়, মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের নেতৃত্বে মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক মিলন ও তার নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার শিকার নেতাকর্মীদের দাবি, ছাত্রলীগের সহযোগী হয়ে এ হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে মিলনের করা একটি ফেসবুক লাইভে বলতে শোনা যায়, মামলার আসামি ১১ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাইনুরকে রাজপাড়া (রাজপাড়া) থানাধীন টিভি পুকুর এলাকা থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সে সময় মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের চাচাতো ভাই ওই এলাকায় আওয়ামী লীগের কথিত সন্ত্রাসীদের সঙ্গে বৈঠক করছিলেন।

বিজ্ঞাপন

মিলন আরও অভিযোগ করেন, শাইনুরকে পুলিশে দেওয়ার কাজে অন্য পক্ষ বাধা দিয়েছে। পরে তাকেও ছাত্রলীগের সহযোগী হিসেবে পুলিশে তুলে দিলে, শাফায়েত হোসেন মান্নাতের নেতৃত্বে বাসায় ফেরার পথে সদর হাসপাতাল মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

ছাত্রলীগের হয়ে এ হামলা চালানো হয়েছে এবং এতে অনেক নেতাকর্মী আক্রান্ত হয়েছেন, এবং হামলার সময় সেখানে রাজশাহী মহানগর যুবদলের দুই যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব ও ইসমাইল আলী রাহিসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে দাবি করেন লিমন।

অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলার পালটা হামলার ঘটনা ঘটেছে। এবং তারা দেশীয় অস্ত্রসহ পিস্তল ও বোমা ব্যবহার করেছেন।

তথ্যমতে, মিলনসহ তার নেতাকর্মীরা যখন সদর হাসপাতাল মোড়ে বসে ছিলেন, তখন মান্নাতসহ পাঁচ-সাতটি মোটরসাইকেলে করে একটি দল সেখানে আসে এবং উপস্থিত নেতাকর্মীদের ওপর চড়াও হয়ে তাদেরকে আহত করে।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মিলন বলেন, যারা সারাদিন ২৪ ঘণ্টা পরিশ্রম করে ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তাদের ওপরই যদি ছাত্রলীগের সহযোগী হয়ে হামলা করা হয়, তবে তারা কার কাছে যাবেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে জড়িত ও ইন্ধনদাতাদের সবার উপযুক্ত শাস্তি চান।

এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রতিকার চেয়ে তিনি বলেন, মহানগর ছাত্রদলের একজন দায়িত্বশীল নেতা হয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, এর প্রতিকার করতে হবে। বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বকেও অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

নামের মিলে ১৮ বছর কারাবাস
২৫ নভেম্বর ২০২৬ ০৮:৪৩

আরো

সম্পর্কিত খবর