Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ০৯:০৩ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ ০৯:০৪

আটক ব্যক্তিরা।

কুড়িগ্রাম: উলিপুরে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিম্ন আয়ের মানুষের কাছ থেকে টাকা করে আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শওকত ইসলাম।

আটক ব্যক্তিদের মধ্যে একজন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, একই দিন বেলা ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কিশামত ফুলবাড়ী এলাকার নামানীরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উলিপুর উপজেলার সাদুয়া দামারহাট এলাকার কাজল মিয়া (৪৪), চিলমারী উপজেলার মাচাবান্ধা এলাকার চাঁদ মিয়া (৪৯) এবং উলিপুর উপজেলার ধরনীবাড়ী সরকারপাড়া এলাকার রুহুল আমিন (৪৯)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নিম্ন আয়ের ও অসহায় মানুষের কাছ থেকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে আদায় করছিলেন তারা। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা তিনজনকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে উলিপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি শওকত ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বুড়াবুড়ি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

নামের মিলে ১৮ বছর কারাবাস
২৫ নভেম্বর ২০২৬ ০৮:৪৩

আরো

সম্পর্কিত খবর