Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাকরির প্রলোভনে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ২৩:৪৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ২৩:৪৭

গোয়ালন্দ ঘাট থানা।

রাজবাড়ী: জেলার গোয়ালন্দে ভালো বেতনে বিউটি পার্লারে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যৌনপল্লীর বাড়িওয়ালী কোহিনূর আক্তারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার ( ২৩ নভেম্বর) রাত ৯টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় দৌলতদিয়া কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন দেলোয়ারের দোকান থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ওই কিশোরীকে ঢাকার সাভার এলাকা থেকে পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসে এক দালাল। পরে তাকে কোহিনূর নামের এক বাড়িওয়ালির কাছে বিক্রি করে দেয়। এখানে আসার পর তার কাছ থেকে সোনার কানের দুল খুলে রাখে বাড়িওয়ালি কোহিনূর বেগম। এসময় সে বুঝতে পারে তাকে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

যৌনপেশার হাত থেকে রক্ষা পেতে সেখান থেকে সোমবার রাতে দৌড়ে পালাতে চেষ্টা করে সে। এ সময় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কোহিনূরসহ কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে কিশোরী দৌড়ে দৌলতদিয়া কেন্দ্রীয় শহিদ মিনারসংলগ্ন এলাকায় দেলোয়ারের দোকানে গিয়ে আশ্রয় নেয়। তখন স্থানীয় লোকজনের সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে বাড়িওয়ালি কোহিনূর বেগমকে গ্রেফতার করে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, কিশোরীর পরিবার থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। নারী ও শিশু পাচার আইনে মামলায় গ্রেফতার কোহিনূরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর