Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝালকাঠিতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৫:২২

দুই বাসের সংঘর্ষের পরের পরিস্থিতি। ছবি: প্রতিনিধি

‎বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় ‎বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ‘গ্রিনভিউ পরিবহণ’ নামের একটি বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস দু’টি উদ্ধার করেছে পুলিশ। নিহত হেলপারের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ‘আবির আব্দুল্লাহ পরিবহণ’ নামের একটি বাসের সঙ্গে গ্রিনভিউ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দু’টির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই গ্রিনভিউ পরিবহণের হেলপারের মৃত্যু হয়। আহত হন অন্তত ২৫ জন যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

‎নলছিটি থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর