Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জোহানেসবার্গ টেস্ট / ইনিংস হার এড়াল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৫:১৮ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ ১৫:২৭

জোহানেসবার্গ টেস্টে এখনো হারের শঙ্কা কাটেনি বাংলাদেশের। তবে ইনিংস ব্যবধানে হারের যে শঙ্কা দেখা দিয়েছিল সেটা কেটে গেছে। চতুর্থ দিনের সকালে বড় ভরসা হয়ে ছিল মুশফিকুর রহিম, লিটন দাসের জুটি। দাঁতে দাঁত চেপে লড়াই করলেও লিটন খুব বেশি সময় ক্রিকেট থাকতে পারেননি। পুরো ম্যাচেই বাংলাদেশি ব্যাটারদের ভোগানো কাগিসো রাবাদাই ফিরিয়েছেন লিটনকে। তবে তারপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংস পরাজয় নিশ্চিত করেছেন মেহেদি হাসান মিরাজ।

জোহানেসবার্গে ৫ উইকেটে ঠিক ১০০ রান নিয়ে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে তথনো দরকার ছিল ৫৬ রান। ক্রিজে লিটন দাস অপরাজিত ছিলেন ১২ রানে, মুশফিকুর রহিম ৫ রানে। এই দুজনের ওপরই ছিল মূল দায়িত্ব। কারণ এরপর স্বীকৃত ব্যাটার আছেন কেবল মেহেদি হাসান মিরাজ।

বিজ্ঞাপন

লিটন আজ সকাল থেকে বেঁছে নিয়েছেন পাল্টা আক্রমণের পথ। তাতে রান উঠেছে বটে কিন্তু খুব বেশিদূর এগুতে পারেননি। কাগিসো রাবাদার ফুল লেংথের ডেলিভারি লিটনের ব্যাটের কানায় লেগে স্ট্যাম্পে আঘাত হানে। ৩৮ বলে ৬টি চারে ৩৯ রান করে আউট লিটন।

এরপর আটে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ ইনিংস ব্যবধনের হার এড়ানো নিশ্চিত করেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৫৯ রান। ২২ রানে অপরাজিত । মেহেদি হাসান মিরাজ অপরাজিত ১৩ রান করে।

টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান তোলে বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেমেছে ৫৫৭ রানে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর