Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে পার্কিংয়ে থাকা ৪ বাসে দুর্বৃত্তদের আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৫:১৯

পুড়ে যাওয়া ৪ বাস।

সিলেট: সিলেট নগরীর চালিবন্দর এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে সিলেট সরকারী আইন মহাবিদ্যালয়ের (ল’কলেজ) সংলগ্ন স্থানে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে নিয়মিত চলাচল করত। সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে বাসগুলো পার্কিং করে রাখা হয়েছিল। বৃহস্পতিবার ভোররাতে হঠাৎ বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে চারটি বাসের অধিকাংশ অংশ পুড়ে যায়।

বিজ্ঞাপন

আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, ‘কারা বা কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।’

তিনি বলেন, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, এর মাত্র তিন দিন আগে, গত ১৬ নভেম্বর (সোমবার) নগরীর উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কয়েক দিনের ব্যবধানে নগরীতে একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর