Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদযাত্রায় যমুনা সেতুতে রেকর্ডসংখ্যক যানবাহন পারাপার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ১৭:৫৪

যমুনা সেতু টোল প্লাজা।

সিরাজগঞ্জ: ঈদুল আযহাকে সামনে রেখে উত্তরাঞ্চলের মানুষের ঘরমুখো যাত্রায় যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তবে অতিরিক্ত চাপ থাকলেও কোথাও দীর্ঘ যানজট সৃষ্টি হয়নি।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে প্রতিদিন যেখানে ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করে, সেখানে ঈদযাত্রাকে কেন্দ্র করে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩১ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘পূর্ব প্রান্ত দিয়ে ৩২ হাজার ১৮৬টি যানবাহন চলাচল করেছে। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা। অন্যদিকে, পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ২১ হাজার ৬০টি যানবাহন। সেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।’

বিজ্ঞাপন

সকাল থেকে যমুনা সেতুর পশ্চিম পাড়, কোনাবাড়ি মোড়, সায়দাবাদ, কড্ডার মোড় ও নলকা এলাকায় যানবাহনের চাপ বাড়তে দেখা গেলেও কোথাও দীর্ঘ যানজট দেখা যায়নি। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নির্ধারিত স্থান ছাড়া কোথাও যাত্রী ওঠানামা করতে দেওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর