Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ভালোবাসায় সিক্ত প্রধান শিক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ২২:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে ব্যতিক্রমধর্মী ও রাজকীয় বিদায় জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। সংবর্ধনা শেষে তাকে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

রোববার (৩১ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ঘোড়ার গাড়িতে করে শফিকুল ইসলামকে তার বাড়ি পৌঁছে দেন।

দীর্ঘ কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি একই শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। স্থানীয়দের ভাষ্য, তার নিরলস প্রচেষ্টায় এলাকায় শিক্ষার প্রসার ঘটেছে। তার হাত ধরে গড়ে ওঠা অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন

প্রিয় শিক্ষকের বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকেরা। অনেকেই অশ্রুসজল চোখে তাকে বিদায় জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা। আরও উপস্থিত ছিলেন নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, রাজশাহীর টেকফ্লিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিম রানা মাসুদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর