Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৫:৩৬

শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেওয়ার মুহূর্ত।

খুলনা: খুলনার দাকোপ, বটিয়াঘাটা, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার ৩০ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (১ জুন) সকালে খুলনা জেলা পরিষদ অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই সাইকেলগুলো তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদের মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট লাঘব এবং তাদের শিক্ষাগ্রহণের পথকে মসৃণ করতেই জেলা পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সাইকেলগুলো শিক্ষার্থীদের সময়মতো বিদ্যালয়ে যাতায়াত ও পড়ালেখায় আরও মনোযোগী হতে বিশেষভাবে সাহায্য করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

খুলনা জেলা পরিষদের প্রশাসক এস. এম. মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগর লবি, প্রধান বক্তা খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুম রশিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান নান্নু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম নান্নু, বদরুজ্জামান বাবলু, প্রশাসনিক কর্মকর্তা মো. সাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জেলা পরিষদের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।