Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বোয়ালখালীতে খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ২০:১৯

নিখোঁজ আবুল কালাম

চট্টগ্রাম: জেলার বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে আবুল কালাম (৩২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে তার খোঁজে স্বজনরা কর্ণফুলী বিভিন্ন স্থানে মাইকিং করছেন।

নিখোঁজ আবুল কালাম বোয়ালখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার আবদুল মাজেদের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এর আগে গতকাল বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টার দিকে তিনি ঘর থেকে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছিলেন।

আবুল কালামের ভাই জিসান জানান, বুধবার রাত ১টার দিকে রায়খালী খালের ঘাটকূল এলাকায় মাছ ধরার জন্য জাল নিয়ে ঘর থেকে বের হন আবুল কালাম। আজ বৃহস্পতিবার সকালেও ঘরে না ফেরায় তার খোঁজে খাল ও নদীর বিভিন্ন স্থানে মাইকিং করছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আবুল কালামের রায়খালী ঘাটকূল এলাকায় ‘শেষ বিদায় স্টোর’ নামের একটি দোকান রয়েছে। এর পাশাপাশি তিনি খাল থেকে মাছ ধরতেন।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে নিখোঁজ যুবকের সন্ধানে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

সারাবাংলা/এসএন/এমএম
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭

আরো

সম্পর্কিত খবর