Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির মাইকিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ২০:৪৯

সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা

ব্রাহ্মণবাড়িয়া: ভারত থেকে সম্ভাব্য অবৈধ পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতে রাতের বেলাতেও সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে জেলার বিজয়নগর, আখাউড়ার একাংশ এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাইকিংয়ের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ বা অনুপ্রবেশে সহযোগিতা না করার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। পাশাপাশি মাদক ও বিভিন্ন পণ্যের চোরাচালান প্রতিরোধেও বিজিবি সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় জনগণও বিজিবির কার্যক্রমে সহযোগিতা করছে। কোনো অবস্থাতেই সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।’

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। অতীতেও এই সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালানোর ঘটনা ঘটেছে। বর্তমানে এমন যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

বিশ্ব ওজোন দিবস আজ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭

আরো

সম্পর্কিত খবর