Friday 12 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরামপুরে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১৪:২০

গ্রেফতার মো. মোস্তাক, মো. মতিয়ার রহমান ও মো. রুহুল কবির

হিলি: দিনাজপুরের বিরামপুরে পৃথক দুটি অভিযানে ৫৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) সকালে মামলা দায়েরের পর তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার কচুয়া মির্জাপুর শালবাগান বাজার থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দক্ষিণ জগন্নাথপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে মো. মোস্তাক (৫১) ও মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. মতিয়ার রহমান (৩৫)-কে আটক করা হয়। অন্যদিকে, দক্ষিণ দাউদপুর গ্রাম থেকে ৩৩ পিস ট্যাবলেটসহ উত্তর কসবা গ্রামের মজলুর রহমানের ছেলে মো. রুহুল কবির (৩৩)-কে গ্রেফতার করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর