Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ২০:৩৯

জব্দকৃত আলামত। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মো. তারিক (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা দ্বীনগর মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত মো. তারিক জেলার শিবগঞ্জ উপজেলার সতেরো রশিয়া চামাগ্রাম এলাকার মো. আলম ও মোছা. সেরিনা খাতুনের ছেলে।

এসআরবি-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ) ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—এক ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশা ভ্যানে করে রাজশাহীর তানোর এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন এলাকার দিকে অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে আমনুরা দ্বীনগর মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় এসআরবি-৫-এর একটি আভিযানিক দল।

বিজ্ঞাপন

চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহভাজন ওই ব্যাটারিচালিত ভ্যানটিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় ভ্যানচালক তারিককে ভ্যানে থাকা একটি প্লাস্টিকের বস্তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। সন্দেহ হলে বস্তাটি তল্লাশি করে ১৬টি প্লাস্টিকের বান্ডেলের ভেতরে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি পোটলা থেকে মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা। অভিযানে মাদক পরিবহণে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোভ্যান এবং একটি বাটন মোবাইলফোন জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলাও দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

শাকিবের ‘মহব্বত’-এ কিয়ারা!
১৯ নভেম্বর ২০২৬ ১৯:৫৯

আরো

সম্পর্কিত খবর