Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিনাজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ১৭:৪৯

২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হিলি: দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহরাব হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর সদর উপজেলার কোতোয়ালী থানাধীন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর গোশাইপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দিনাজপুর জেলা ট্রাক ও ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ভবনের সামনে দশমাইল-দিনাজপুর সরকারি কলেজগামী মহাসড়কের পশ্চিম পাশ থেকে মো. সোহরাব হোসেনকে আটক করা হয়। পরে তার ডান হাতে থাকা একটি কালো রঙের হাতব্যাগ তল্লাশি করে দুটি কালো প্লাস্টিকে মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটির ভেতরে থাকা ২০টি নীল জিপার পলিব্যাগের প্রতিটিতে ১০০ পিস করে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সোহরাব হোসেন জানান, কক্সবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন তিনি।

এ ঘটনায় গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর