Friday 12 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১৫:২৪

শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া: জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মালেক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) সকালে জেলা শহরের মধ্যপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুল মালেক চৌধুরীর বিরুদ্ধে একটি নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সকালে আব্দুল মালেক চৌধুরীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর