Friday 12 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১৭:২১

মরদেহ। প্রতীকী ছবি।

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে নিজের ঘরে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে খলিলুর রহমান (৪০) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার বহেড়াতৈল গ্রামে ওই শিক্ষকের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই স্কুল শিক্ষক উপজেলার বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিজের ব্যবহৃত ফ্রিজ ঘরের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। পরে দ্রুত তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার এসআই শরীফ আশিকুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ শিক্ষকের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর