Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফুলবাড়ীতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ১৩:৩৮

উদ্ধার করা ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

​হিলি: দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ইস্কফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৩ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান।
​
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ মনিপুর এবং খানপুর বিওপি সীমান্ত এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫ বোতল ইস্কফ সিরাপ আটক করা হয়। আটককৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৪৬ হাজার ৮০০ টাকা।
​
লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর