Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগ থানার ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ১৭:৪৮

গ্রেফতার হওয়া আসামি।

চট্টগ্রাম: রাজধানীর শাহবাগ থানার ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি তূর্য দে’কে (২৫) চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। তূর্য চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার নরেন্দ্র লাল মাস্টারের বাড়ির অঞ্জন কুমার দে’র ছেলে।

শনিবার (১৩ জুন) র‍্যাব-৭ চট্টগ্রাম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিক্টিম তরুণী পেশায় একজন চীনা দোভাষী। গত ১৮ মে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে আয়োজিত ‘মিট চায়না ডক্টর’ নামক একটি চায়না ইভেন্টে কাজের সুবাদে তূর্য দে’র সঙ্গে তার পরিচয় হয়। পরে তূর্য অনলাইনে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেয় এবং তার সঙ্গে যোগাযোগ চালিয়ে যায়।

বিজ্ঞাপন

এরপর ২৬ মে রাত ১১টায় তূর্য ওই তরুণীকে শাহবাগ থানার ‘ফার্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর একটি রুমে ডেকে নিয়ে বিয়ের প্রস্তাব দেয়। তার প্রস্তাবে ওই তরুণী রাজি না হওয়ায় তাকে প্রতারণামূলকভাবে জোরপূর্বক ধর্ষণ করে তূর্য। পরবর্তীতে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে তূর্য বিয়েতে রাজি হয়নি। এ ছাড়া ওই তরুণীকে নানারকম ভয়ভীতি দেখানো এবং হুমকিও দেওয়া হয়। পরে এ ঘটনায় ভিক্টিম শাহবাগ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন ‘বালি আর্কিড শপিংমল’ এলাকায় অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামি তূর্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর