জামালপুর: জেলার দেওয়ানগঞ্জ সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঝাউডাঙা বিওপির অধীনস্থ সীমান্তের মেইন পিলার ১০৭৮ সংলগ্ন মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিষয়টি টের পেয়ে সীমান্তে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। ফলে তাকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করাতে পারেনি বিএসএফ। বর্তমানে ওই ব্যক্তি দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তের ওপারে বিএসএফ এবং এপারে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
এ ঘটনায় দুই বাহিনীর মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে। সীমান্ত পরিস্থিতি শান্ত থাকলেও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।