Thursday 18 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া থেকে ফরিদপুরে এসে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ২১:২৩

আটক হওয়া ব্যক্তি।

ফরিদপুর: ফরিদপুরে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৪৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

মঙ্গলবার (১৬ জুন) সকালে ফরিদপুর কোতোয়ালি থানার ব্রাহ্মণকান্দা এলাকার রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানকালে তার দেহ তল্লাশি করে ১ হাজার পিস মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোবাইলফোনও জব্দ করা হয়।

আটককৃত মিজানুর রহমান কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা খামারপাড়া এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০)-এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফরিদপুরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, ‘মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর