Thursday 18 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৬ ১৯:৪৮

গ্রেফতার হওয়া আসামি।

রাজবাড়ী: রাজবাড়ীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলার আসামি মো. মাসুদ মণ্ডলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাজবাড়ী থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রামদিয়া গ্রামের নওশের মণ্ডলের ছেলে। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রঘুনাথপুর এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার পর থেকেই আসামি মাসুদ মণ্ডল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার এসআই মো. আসাদুজ্জামান ও এসআই সোয়েবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঢাকার হাতিরঝিল থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

বিজ্ঞাপন

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘অপরাধী যে-ই হোক, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আসামিকে গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুযায়ী পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শিশু সুরক্ষায় ও অপরাধীদের দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর