Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিখোঁজের ২ দিন পর শিশুর বস্তাভর্তি মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ১৫:১২

কলাপাড়া থানা, পটুয়াখালী।

পটুয়াখালী: কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হওয়া ১০ মাস বয়সি শিশু রাইয়ানের বস্তাভর্তি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুইদিন পর শনিবার (১৭ অক্টোবর) দুপুর বারোটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আলআমিনের বসতবাড়িসংলগ্ন খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মৃত রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে রাসেল খান তার শিশু সন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে ঘর ঝাড়ামোছার কাজে ব্যস্ত ছিলেন। ভোর ৬ টা ১০ মিনিটের সময় রাসেল ঘুম থেকে জেগে তাদের ঘরে তার স্ত্রীর বোনের স্বামী আল আমিনকে দেখতে পেয়ে পুনরায় ঘুমিয়ে পরেন। এর কিছুক্ষণ পরই শিশুটি নিখোঁজ হয়।

বিজ্ঞাপন

পারবারিকি বিরোধের জেরে আলআমিন শিশু রাইয়ানকে হত্যা করেছে বলে দাবি তার পরিবারের।

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই আলআমিনসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন রুমানা। এর আগে ওই দিন দুপুরে পুলিশ আলআমিনকে গ্রেফতার করে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এলাকায় মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর