Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৈয়দপুরে রেললাইনের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৬ ২২:০২

নিহত বৃদ্ধের মরদেহ

নীলফামারী: জেলার সৈয়দপুর শহরের নতুনহাট এলাকায় রেললাইনের পাশ থেকে মো. মসলেম (৫২) নামের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মসলেম ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানি বাকডোকরা এলাকার রুস্তম আলীর ছেলে। দীর্ঘদিন সে মানসিকভাবে অসুস্থ ছিল। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত করছে প্রশাসন।

সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জনক রায় জানান, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০

আরো

সম্পর্কিত খবর