Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাড়াশে হাত-পা বেঁধে গৃহবধূ হত্যা: রাজধানী থেকে গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৫:৪০

গ্রেফতার হওয়া আসামিরা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে আলোচিত গৃহবধূ হত্যা মামলার চার আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১০-এর একটি বিশেষ দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন (৪০), শিউলি খাতুন সাজেদা (৪০), আল আমিন (৩২) ও শাহ জাহান আলী (৪৫)।

বুধবার (২৪ জুন) র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৯ মে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে যে গ্রেফতারকৃত আসামিরা পরস্পরের যোগসাজশে ওই গৃহবধূকে মারধর করেন। পরে তার হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা ওসমান গনি বাদী হয়ে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় রুজু করা হয়। মামলা দায়েরের পর থেকেই জড়িতদের গ্রেফতারে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে র‌্যাব-১০ আসামিদের অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের একটি দল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে লালবাগ ও চকবাজার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পৃথক স্থান থেকে হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী সময়ে আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারের খবরে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর