Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোয়ালন্দে আশুরার শোক মিছিলে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ২০:৪১

বাবু শেখের মরদেহ।

রাজবাড়ী: জেলার গোয়ালন্দে পবিত্র আশুরার মাতম (শোক মিছিল) চলাকালে হিটস্ট্রোকে বাবু শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাবু শেখ দৌলতদিয়া ইউনিয়নের ক্যানাল ঘাট এলাকার গফুর মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা মৃত হামেদ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন থেকে বাবু শেখ মহররমের কাসেদ দলের সঙ্গে মাতমে অংশ নিয়ে বিভিন্ন এলাকায় শোক মিছিল করে আসছিলেন। শুক্রবার দুপুরে উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়ার মোকসেদ মৃধার ইমামবাড়ির সামনে পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে কাসেদ দলের অন্যান্য সদস্যরা তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিটস্ট্রকে তার মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর