Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় প্রতিপক্ষের হামলায় ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ০৮:৪৬

খুলনা: খুলনার রূপসায় প্রতিপক্ষের হামলায় হাসান (৬৩) ওরফে বিহারী হাসান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত সোয়া ১২টার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাসান জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তার মোড়ে প্রতিপক্ষ তার ওপর হামলা করে তাকে রক্তাক্ত ও জখম করে।

এলাকাবাসী জানায়, গত ৪/৫ দিন আগে হাসান বিহারির বাড়িতে ভ্যান যোগে কয়েকজন মেহমান আসে। ভ্যানচালকসহ মেহমানরা বাড়ির ভেতর থাকার কিছুক্ষণ পর ওই ভ্যানটি চুরি হয়ে যায়। এই চুরির ঘটনায় সন্দেহভাজনের হিসেবে হাসান একই এলাকার রাশেদ শেখ ওরফে অক্ষে বিহারী নামে একজনের নাম প্রকাশ করে। সন্ধ্যায় হাসান চৌরাস্তার মোড়ে অবস্থানকালে রাশেদসহ চার পাঁচজন বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা তাকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। কিন্তু ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

বিজ্ঞাপন

রূপসা থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর