Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম তুলতে গিয়ে হামলা, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৬:০৪

আহত সাধারণ সম্পাদক প্রার্থী মিলন সরকার।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কয়েকজন নেতা। এতে সাধারণ সম্পাদক প্রার্থী মিলন সরকারসহ পাঁচজন আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) দুপুরে শহরের পৌর ভাসানী মিলনায়তনে এ ঘটনা ঘটে।

মিলন সরকারকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অন্যরা হলেন চেয়ারম্যান প্রার্থী মনজুর রহমান বকুল, কৃষকদল নেতা শহিদুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান হৃদয় ও বিএনপি নেতা নাজমুল হুদা।

দলীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছিল। এ সময় খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনজুর রহমান বকুল ও সাধারণ সম্পাদক প্রার্থী মিলন সরকার ফরম সংগ্রহের পর হামলার শিকার হন বলে অভিযোগ করেন।

বিজ্ঞাপন

মিলন সরকার অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজের অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। তবে অভিযোগ অস্বীকার করে বখতিয়ার ফিরোজ দাবি করেন, তারাই প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সভাপতি রুমানা মাহমুদও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর