Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় দুর্বৃত্তের গুলিতে তরুণী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ২১:২৬

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা।

খুলনা: খুলনায় দুর্বৃত্তের গুলিতে ইতি (১৭) নামের এক স্কুলশিক্ষার্থী তরুণী আহত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তরুণী নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা জুলফিকারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুই যুবক ইতিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার বাম পায়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর