Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ২২:২২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় তার বাসার সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মাহফুজুল হক।

তিনি বলেন, ‘রাত ৯টার দিকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ চলছে।’

এদিন, সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে রাজধানীর কারওয়ান বাজারে মেট্রো স্টেশনের নিচে দু’টি এবং জুরাইন বিক্রম প্লাজার সামনেও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

বিজ্ঞাপন

এর আগে, আজ সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আবদুল বাছির নামের এক পথচারী আহত হয়েছেন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর