Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ছুটির দিনেও ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ১১:৫৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ছুটির দিন হলেও রাজধানী ঢাকার বায়ুমান স্বস্তিদায়ক হয়নি। ঘন কুয়াশার মধ্যে বায়ুদূষণের তালিকায় ভারতের কলকাতা শীর্ষ অবস্থানে রয়েছে, আর ঢাকা রয়েছে ১২ নম্বরে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৮টা ৫১ মিনিটে বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) সূচক অনুযায়ী, কলকাতার বায়ুদূষণ স্কোর ২২২। এর ফলে শহরটির বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৫৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। যদিও তালিকায় ঢাকার অবস্থান ১২ নম্বরে, তবে বাতাসের মান এখনও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রিসের রাজধানী এথেন্স। শহরটির দূষণ স্কোর ১৮২, যা অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে। তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমানের স্কোর ০ থেকে ৫০ হলে ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোরকে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। ৩০১-এর বেশি হলে বায়ু দুর্যোগপূর্ণ পর্যায়ে পৌঁছে।

পরিবেশবিদরা বলছেন, শীত মৌসুমে কুয়াশা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলাবালির কারণে ঢাকাসহ এই অঞ্চলের শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা আরও বেড়ে যায়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সারাবাংলা/এফএন/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর