Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই শহিদদের মর্যাদা রক্ষায় ধানের শীষে ভোট দিন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৭

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, জুলাই আন্দোলনে শহিদদের মর্যাদা রক্ষায় ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিগত ১৭ বছর আমরা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, ঘাম ঝড়িয়েছি। অসংখ্য মানুষের প্রাণ আর রক্তের বিনিময়ে ভোট দেওয়ার সুযোগ এসেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। গণতন্ত্র ও আপনাদের ভোটাধিকার টেকসই করার নির্বাচন। নির্বাচনে একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে বিজয়ী হতে মরিয়া হয়ে উঠেছে। ভোটে কারচুপি করার চেষ্টা চালাবে। নির্বাচনের দিন আপনারা যারা পোলিং এজেন্টের দায়িত্ব পালন করবেন তারা ভোট গুনে প্রিসাইডিং কর্মকর্তার সই নিয়ে আসবেন।

বিজ্ঞাপন

ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। এ সময় নেতাকর্মীদের মাঝে বক্তব্য দেন- মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, এম.কফিল উদ্দিন, মো. আফাজ উদ্দিন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি মো. জামির হোসেন, মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো. আমান উল্লাহ ভূইয়া, হারুন অর রশিদ খোকা।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোস্তফা জামান বলেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে শত শত নেতাকর্মী উপস্থিত থাকতে হবে। নারী ভোটাররা যাতে ভোট কেন্দ্রে উপস্থিত কম হয় সেজন্য একটি দল গুজব ছড়াচ্ছে। মা-বোনেরা আপনারা কোনো গুজবে কান দেবেন না। বিএনপির প্রতিটি নেতাকর্মী মা-বোনদের নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকবে। আমি তুরাগ এলাকার সন্তান। তাই এই তুরাগ থানার ৩টি ওয়ার্ডে সর্বোচ্চ সংখ্যক ভোটে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে বিজয়ী করতে হবে।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩

আরো

সম্পর্কিত খবর