Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শ্যামপুরে প্রাইভেটকারের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর কদমতলির শ্যামপুরে প্রাইভেটকারের ধাক্কায় আবুল বাশার (৭০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শ্যামপুরের ঢাকা ম্যাচ এলাকায় ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

আবুল বাশারের সহকর্মী মো. আল আমিন জানান, রাতে শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই স্থানীয় জনগণ প্রাইভেটকারটি জব্দ করে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিহত আবুল বাশারের বাড়ি চাদঁপুর জেলার উত্তর মতলব থানা এলাকায়। বর্তমানে শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকাতেই তিনি থাকতেন। সেখানে একটি কারখানার নিরাপত্তাকর্মীর কাজ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর