Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০ জন রোগী পেয়েছি, কোনো গুলিবিদ্ধ ছিল না: ঢামেক পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪০ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা এখন পর্যন্ত ৬০ জন রোগী পেয়েছি। তবে কোনো গুলিবিদ্ধ রোগী পাইনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরিচালক বলেন, ইনকিলাব মঞ্চের যারা কর্মী ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। এখন পর্যন্ত আমরা ৬০ জনের মত রোগী রিসিভ করেছি। এখনো রোগী আসছে। এই রোগীগুলোর মধ্যে ৩০ জন রোগী পেয়েছি, যাদের এক্সটারনাল ইনজুরি আছে। তবে কোনো গুলিবিদ্ধ অথবা পিলেটের রোগী পাইনি। তাদের স্কাল্ব ইনজুরি, ফেস ইনজুরি, পায়ের ইনজুরি আছে।

বিজ্ঞাপন

‘এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় ইনজুরি আছে যেটা লাঠির আঘাতে হয়েছে। এ ছাড়া অনেকের ইনহেলেশন ইনজুরি আছে, যেটা টিয়ারসেলের কারণে হয়েছে। অক্সিজেন দিয়ে তাদের অবস্থা মোটামুটি উন্নতি হয়েছে। তবে কোনো রোগী আমরা এখনো ভর্তি করি নাই।’

পরিচালক বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেক রোগী ছেড়ে দিয়েছি। আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। তবে সমস্যা হলো ক্রাউড কন্ট্রোল। আমাদের ২০০ চিকিৎসক উপস্থিত আছে, আমি নিজে উপস্থিত আছি। আমাদের চিকিৎসক, নার্সের কোনো স্বল্পতা নাই। ক্রাউড ম্যানেজ করা খুই মুশকিল। কেউ কথা শুনতে চায় না এটা একটা বড় সমস্যা। জরুরি বিভাগ আমরা বৃদ্ধি করেছি। যাতে আমরা ২৫ জন রোগী একসঙ্গে চিকিৎসা দিতে পারি সেটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যা হলো, এক রোগীর সঙ্গে ১০ থেকে ১৫ জন চলে আসে। তখন দিতে সমস্যায় পরতে হয়। আমরা চেষ্টা করছি এরমধ্যে চিকিৎসা চালিয়ে যেতে। আমরা জুলাইয়ে চিকিৎসা অসংখ্য রোগীকে চিকিৎসা দিয়েছি। আমাদের যে চিকিৎসক, নার্স, স্টাফ রয়েছে চিকিৎসা দিতে আমাদের কোনো সমস্যা হবে না।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর