Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারীবাগে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর মুত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বাসার ৫ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আমেনা খাতুন (৫৫) নামে নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার থেকে জানা যায়।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হাজারীবাগ গজমহল এলাকায় ১২১ নম্বর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন ওই নারী।

হাসপাতালে মৃত আমেনা খাতুনের ভাগিনা শান্ত হাসান জানান, হাজারীবাগ গজমহল ১২৭ নম্বর বাসা তাদের নিজেদের। ওই ভবনের তিনতলায় থাকতো তার খালা আমেনা খাতুন। ঘটনার সময় সবার অগোচরে পাশের ১২১ নম্বর বাসার ৫ তলার ছাদ উঠেন। সেখান থেকে নিচে লাফিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলে মারা যান।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আমেনা খাতুনের স্বামী লোকমান হোসেন মারা গেছেন। তিন সন্তান নিয়ে গজমহলের বাসায় থাকতেন। গত ছয়মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

এদিকে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শীল জানান, দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃত নারীর স্বজনদের কাছ থেকে জানা গেছে, ওই নারী মানসিক রোগী ছিল। এর আগে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। সবার অগোচরে পাশের ভবনের পাঁচতলা থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করেছেন।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর