Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটারদের ভিড়ে সকাল থেকেই উৎসবমুখর ঢাকা-৮

ঢাবি করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৯

নির্ধারিত সময়ের আগেই ভোটাররা কেন্দ্রের সামনে এসে জড়ো হতে থাকেন। ছবি: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের পুরো সময় জুড়ে আলোচনার শীর্ষে ছিল ঢাকা-৮ আসন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী।

এ ছাড়া ট্রাক প্রতীকে মেঘলা আলমসহ আরও কয়েকজন প্রার্থী এ আসনে নির্বাচন করছেন। তারা প্রত্যেকেই এ আসনে ব্যাতিক্রমধর্মী প্রচারের জন্যে দেশব্যাপী আলোচিত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল গড়ানোর আগেই কেন্দ্রের সামনে তৈরি হয়েছে লাইন। ভোট দিতে আগ্রহীদের ভিড়ে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

সকাল ৮ টার দিকে ঢাকা-৮ আসনের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রের সামনে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই ভোটাররা কেন্দ্রের সামনে এসে জড়ো হতে থাকেন। কেউ একা, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে, কেউ বা পরিবারের সদস্য নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সকাল ৮টার দিকে ভোটারদের আনাগোনা বেড়ে যায়।

দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেন্দ্রের প্রবেশপথে অবস্থান করতে দেখা গেছে। তারা লাইনে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন।

সকাল পৌনে ৮টার দিকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে ভোট দেন প্রবীণ মো হারুনুর রশীদ। তিনি সারাবাংলাকে বলেন, আমি এই এলাকারই ভোটার। সকাল সকাল ভোট দিতে এসেছি। পরে ভীড় হতে পারে ভেবে। ভোট দিয়ে ভাল লাগছে।

সকাল সোয়া ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ভোট দিতে এসে সারাবাংলাকে বলেন, আমরা দুই ভাই এই এলাকার ভোটার। ভোট দিতে এসে অনেক ভাল লাগছে। এবারই প্রথম ভোট দিলাম।

বিজ্ঞাপন

উত্তরায় ভোট দিলেন এসএম জাহাঙ্গীর
১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৭

ভোট উৎসবে বন্দরনগরী
১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৪

আরো

সম্পর্কিত খবর