Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কেন্দ্রে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন ভোটাররা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৪

বাচা ইংরেজি মিডিয়াম স্কুলে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ চলছে। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা-১২ আসনের মনিপুরী পাড়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাসার পাশের কেন্দ্র বাচা ইংরেজি মিডিয়াম স্কুলে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ চলছে কোনোরকম ঝামেলা ছাড়াই। ভোটাররা (পুরুষ কেন্দ্র) নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এর আগের নির্বাচনগুলোতে এই কেন্দ্রে উত্তেজনা বিরাজ করতো। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু থাকতো এই কেন্দ্রটি। কারণ এখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভোট দিতেন। এই কেন্দ্রে ভোটাররা এসে ভোট দিতে পারতেন না বলে অভিযোগ রয়েছে। তবে এবার সেই ঝামেলা নেই। সবাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।

বিজ্ঞাপন

এই কেন্দ্রের ভোটার সংখ্যা (পুরুষ) ৬ হাজার ১০৬ জন। সকাল সাড়ে ৮ পর্যন্ত ভোট পড়েছে ৩০০ জনের মতো।

প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম বলেন, এখানে কোনো সমস্যা নাই। সকল দলের পুলিং এজেন্টদের সামনে ব্যালট সংখ্যা জানিয়ে দেওয়ার পর ব্যালট বাক্স দেখানো হয়েছে। এরপর ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরুতে কিছুটা লাইন ছিল। এখন লাইন নেই তবে ভোটাররা সবাই নির্বিঘ্নে আসছে ভোট দিয়ে চলে যাচ্ছেন।

তিনি বলেন, বাইরে পুলিশ, আনসার সদস্যরা রয়েছেন। সেনাবাহিনীর সদস্যরাও আছেন।

ভোট দিয়ে বুয়েট শিক্ষার্থী ইফতেখার দিনার সারাবাংলাকে বলেন, ২০২৪ সালে ভোট দিতে এসে দেখি আমার ভোট আরেকজন দিয়েছে। পরে ফেরত যাই। এবারই জীবনের প্রথম ভোট দিলাম। একইসঙ্গে গণভোটও দিয়েছি।

বেসরকারী ব্যাংকে কর্মরত আশরাফুল ইসলাম বলেন, গত তিন নির্বাচনে ভোট দিতে পারিনি। তবে এবার ভোট দিলাম নির্বিঘ্নে। কেউ বাধা দেয়নি। নিজের ইচ্ছামত ভোট দিয়েছি।

পুলিশের এএসআই নুরুল ইসলাম বলেন, সকাল থেকে এখন পর্যন্ত এই কেন্দ্রে কোনোরকম সমস্যা হয়নি। ভোটাররা আসছে ভোট দিচ্ছেন এবং চলে যাচ্ছেন। কোনো প্রার্থীর পক্ষে কেউ কোনো অভিযোগ করেনি। কোমো সমস্যাও নাই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা-১২ আসনে ভোটে লড়ছেন ১৫ জন প্রার্থী। প্রধান তিন প্রার্থীর মধ্যে ১১ দলীয় জোটের জামায়াত মমোনীত প্রার্থী সাইফুল ইসলাম মিলন দাঁড়িপাল্লা মার্কা, বিএনপি জোট মমোনীত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কমরেড সাইফুল হক কোদাল মার্কা ও বিদ্রোহী প্রার্থী সাইফিল আলম নীরব ফুটবল মার্কায় ভোট করছেন। এর বাইরে আরও ১২জন নির্বাচন করছেন।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

যে আসনে আজ ভোট হচ্ছে না
১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৮

আরো

সম্পর্কিত খবর