ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে কাঠের দোকান ও কিছু স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২২ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের স্টেশন অফিসার তালহা বিন জসিম।
তিনি বলেন, কারওয়ান বাজারের কাঠের দোকান ও কিছু স্থাপনায় রাত ১০টা ২২ মিনিটের দিকে আগুন লেগেছে বলে খবর পেয়েছি। ১০টা ৪৫ মিনিটের দিকে আমাদের টিম ঘটনা স্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছেন।
এদিকে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।