ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বেড়েই চলেছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে থাকলেও বৃষ্টিপাত কমে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir–এর তথ্য অনুযায়ী, ২৫২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একই সময়ে ২৮৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। তৃতীয় অবস্থানে থাকা ডাকার–এর স্কোর ২৫১। চতুর্থ স্থানে ভারতের দিল্লি (২৪৮) এবং পঞ্চম স্থানে কলকাতা (২১৩) রয়েছে।
একিউআই (Air Quality Index) স্কোরের মানদণ্ড অনুযায়ী:
০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, একিউআই ২০১-এর বেশি হলে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে আক্রান্তদের ঘরের ভেতরে অবস্থান করা উচিত। অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।
ক্রমবর্ধমান দূষণ পরিস্থিতি নগরবাসীর জন্য বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন পরিবেশবিদরা।