Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারের যত্ন নেব আমরা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল ২০২৬ ১৬:৩৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারের যত্ন যুক্তরাষ্ট্রই নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ইউরেনিয়াম ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা হবে’।

বুধবার (৮ এপ্রিল) সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প বলেন, ‘এটি সম্পূর্ণভাবে যত্ন নেব আমরা, না হলে আমি এই সমঝোতায় যেতাম না।’

তবে কীভাবে বিষয়টি নিশ্চিত করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

প্রসঙ্গত, ইরানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুদ রয়েছে। যা পারমাণবিক অস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ উপাদান। চলমান সংঘাতে এটিই ছিল অন্যতম বড় উদ্বেগের কারণ।

বিজ্ঞাপন

এর আগে গত মাসে মার্কিন কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, ট্রাম্প প্রশাসন ইরানের ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার জন্য সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছিল। যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

প্রসঙ্গত, বুধবার পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এ যুদ্ধবিরতির ঘোষণা দেন। এরপর ইসরায়েলও ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

ঢাকার আকাশ শুষ্ক থাকার আভাস
১১ অক্টোবর ২০২৬ ১০:৪২

আরো

সম্পর্কিত খবর