রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কৃষকলীগ নেতা নিহতের ঘটনায় আহত হয়ে আত্মগোপনে থাকা নাজমুল কবীর নুরুলকে রাজশাহী থেকে আটক করেছে এসআরবি-৫।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহীর তেরখাদিয়া থেকে আটক করা হয়।
জানা গেছে, আটক নাজমুল কবীর নুরুল চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের ফাইজুদ্দিন আলীর ছেলে।
আটকের বিষয়ে এসআরবি’র এক কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিকে তারা জানতে পারেন বুধবার চাপাইনবয়াবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কৃষকলীগ নেতা নিহতের ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি রাজশাহীতে অবস্থান করছে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে নগরীর তেরখাদিয়া স্টেডিয়ামের অদূরের একটি বাড়ি থেকে আটক করা হয়।
তবে ওই ব্যক্তির রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট কেউ।