Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ১১:৫৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৭৬ শতাংশ।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২১ ডিগ্রি সেলসিয়াস।আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৬ মিনিটে।

সারাবাংলা/এফএন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর