Friday 06 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁওয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে সিএনজি উলটে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ০১:২৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে চালকসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় চ্যানেল আই অফিসের সামনের ইউটার্নে ঘটনাটি ঘটে। পরে আহতের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- সিএনজি যাত্রী হারুনুর রহমান সানি (৩২) ও চালক আলিম (৫০)। এ ঘটনায় আহত হয়েছেন হারুনুরের স্ত্রী বৃষ্টি আক্তার (২৬) ও তার বোন হ্যাপি (২১)।

হাসপাতালে মৃত হারুনের মামা শশুর নাঈম হাসান জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার দশকাহনিয়া গ্রামে। বর্তমানে মহাখালী এলাকায় থাকে। সানির বাবার নাম হাবিবুর রহমান। সানি বনানীতে একটি এজেন্সিতে চাকরি করতেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তারা চারজন সিএনজিযোগে বাসার দিকে যাচ্ছিল। তেজগাঁও চ্যানেল আই অফিসের কাছাকাছি সিএনজি ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডের সঙ্গে লেগে সিএনজি উলটে তারা আহত হন। এরপর পথচারীরা তাদের হাসপাতালে নিয়ে গেলে সানি ও চালক আলিম মারা যায়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দু’টি মর্গে রাখা হয়েছে। মৃত আলিমের বিস্তরিত ঠিকানা জানা যায়নি। আহত দু’জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর