ঢাকা: রাজধানীর মিরপুর-২ এ স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা ভবনের (এল এ প্লাজা) ৩য় তলায় আগুন লাগার ঘটনায় আটকা পড়া ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
সোমবার (৯ মার্চ) দুপুর ১ টা ৫২ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।
তিনি বলেন, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ওই ভবনে আটকে পড়া মোট ১৯ জনকে ক্রেন দিয়ে নামানো হয়েছে। এদের মধ্যে ১০ জন পুরুষ, ৯ জন নারী রয়েছে। উদ্ধার কাজ ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।