Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ২১:০৪ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ০১:০৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মগবাজারে আবাসিক হোটেল থেকে ফয়সাল গনি (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে বড় মগবাজার তিনতাঁরা আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, মৃত ফয়সাল গনির বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার আদর্শ আনন্দলইয়া গ্রামে। বাবার নাম মো. ওসমান গনি। মৃত মো ফয়সাল গনি গত ৮ মার্চ মগবাজার তিনতারা হোটেলের ২২৪ নম্বর হোটেল ওঠেন। আজকে তার রুম ছাড়ার কথা ছিল। বিকেল পৌনে ৪টার দিকে হোটেল কর্তৃপক্ষ রুমে ধাক্কাধাক্কি করে কোনো সাড়াশব্দ পায় না। এরপর থানায় সংবাদ দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর